Tuesday, March 19, 2013

Candlelight POWER

Candlelight POWER

Bangladeshis attend a mass candlelight vigil accused of committing war crimes in the Bangladesh Liberation War to trial. Millions of people across the country expressed their solidarity with the Shahbagh movement during a candlelight vigil at 7 PM on February 14th. 
peaceful non political movement protesters participating in the Shahbagh demonstration demanded capital punishment for Jamaat-e-Islami leaders awaiting a court verdict for war crimes committed during the 1971 Independence War.

Tuesday, February 12, 2013

Spirit of '71 revives at Shahbagh

Spirit of '71 revives at Shahbagh

'Starting from February 5 in the year of 2013, hundreds of thousands of Bangladeshi citizens gathered in a place called Shahbag in the capital city of Dhaka to demand maximum punishment of war criminals of 1971. Then the movement started all over the world''

shahbag.org/

razakar should be hanged

razakar should be hanged

"We swear an oath that the leadership of the mass of people from the Gonojagaran Mancha (National Awakening Stage) will continue the movement from Teknaf to Tetulia until capital punishment is handed down to those Razakar and Al-Badr members who committed crimes against humanity like mass killing and rape in 1971.''

Monday, December 24, 2012

মুল্য



 ''when we can do nothing else, we can still love - without expecting any reward or change or gratitude'' ... Paulo Coelho


কোথায় শুনেছি মনে নেই, কুড়িয়ে পাওয়া একটা বাক্য.. ‘মুল্যের মুল্য আছে যদি মুল্যকে মুল্যায়িত করা যায়..”

আসলে ব্যাপার হচ্ছে কি আমাদের জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যার কারনে এমন কিছু ভালো অথবা খারাপ সিদান্ত
নিতে হয়, যা আমাদের অনেক অনেক নিচে ফেলে দেয়। পিছিয়ে পড়তে হয় অন্যদের চেয়ে। তখন হতাশা পেয়ে বসাটা অস্বাভাবিক নয়
একটা সময় মনে হতেই পারে.. ‘আমাকে দিয়ে দিয়ে অন্তত কিছুই হবে না।

আমি যেটা মনে করি আশপাশে কি ঘটছে কিংবা কি ঘটবে সেটা বড় কোন বিষয় নয়। যাই হোক না আমি ন্তকখনোই মুল্য হারাবো না। গতকালের হতাশা আমার আগামী দিনের কিংবা আজকের স্বপ্নকে ঢেকে ফেলতে পারবে না

আমি কখনোই আমার মুল্য হারাবো না। কখনোই...


Sunday, November 18, 2012

খেয়াল



আজ এখন যদি বলি ভাল আছি-ভুল বলা হবে; আজ এখন যদি বলি ভালো নেই-ভুল বলা হবে.. ভালো আছি ভালো নেই! বিচলিত আমি ঠিকই বুঝতে পারছি জীবন রহস্যে ঘেরা, অদ্ভুদ খেয়ালে ভেসে যাচ্ছি.. একটু একটু করে...

Saturday, November 3, 2012

স্বাদ পূরনের সাধ্য..



কোথায় যেন খুঁজতে গিয়ে পুরনো ঢাকার জিভে জল আনা এই খাবারের তালিকাটা পেলাম। এই খাবারগুলোর সঙ্গে জড়িয়ে আছে নানা স্মৃতি। আমার হারিয়ে যাওয়া সময়ও যেন ফিরে ফিরে আসছে...। আহ! ‘‘আগে কি সুন্দর দিন কাটাইতাম...’’

সব ব্যস্ততা একপাশে সরিয়ে রেখে তখন ইচ্ছে মতো ছুটে যেতে পারতাম, এখানে সেখানে। ধুর ভুল বললাম, ব্যস্ততা কিসের আবার? স্বাদ পূরনের সাধ্য তখন তেমন করে ছিল না। তাতে যেন পুরনো ঢাকার সেই রাত জাগা সময়গুলো এখন আরো বর্নিল হয়ে ওঠছে। হায় রে মুঠো গলে পড়ে যাওয়া আমার হারানো সময়!
বেচারাম দেউরিতে নান্না মিয়ার মোরগ পোলাও খাওয়ার কথা ভুলি কি করে? ঝুনুর বিরিয়ানির স্বাদ এখনো মুখে লেগে আছে! চানখারপুলের নীরব হোটেলের কথা সারা জীবনই মনে থাকবে!

এখন স্বাদ পূরনের সাধ্য ঠিকই এসেছে কিন্তু নাগরিক ব্যস্ততায় সময় মিলছে কোথায়?

তার চেয়েও বড় প্রশ্ন- আমাদের নৈতিকতা যেভাবে তলানিতে গিয়ে ঠেকেছে এখনো কি সেই আগের মতোই আছে আমাদের পুরনো ঢাকা? পুরনো ঢাকার সেইসব জিভে জল আনা খাবার? নাকি এখানেও বানিজ্য এসে সব শেষ করে দিয়ে গেছে?

আমাদের ঐত্যিহ্যের অংশ হয়ে ওঠা পুরনো ঢাকার সেই সব খাবারের স্বাদ নিতে বড্ড মন চাইছে..





Tuesday, October 23, 2012

সুনীল

তিনিও চলে গেলেন.. আমার শৈশবের নীললোহিত...



মন ভালো নেই
সুনীল গঙ্গোপাধ্যায়
--------
মন ভালো নেই
মন ভালো নেই

মন ভালো নেই

কেউ তা বোঝে না
সকলি গোপন
মুখে ছায়া নেই
চোখ খোলা তবু
চোখ বুজে আছি
কেউ তা দেখেনি
প্রতিদিন কাটে
দিন কেটে যায়
আশায় আশায় আশায় আশায়

এখন আমার
ওষ্ঠে লাগে না
কোনো প্রিয় স্বাদ
এমনকি নারী
এমনকি নারী
এমনকি নারী
এমন কি সুরা এমন কি ভাষা

মন ভালো নেই
মন ভালো নেই
মন ভালো নেই
বিকেল বেলায়
একলা একলা
পথে ঘুরে ঘুরে
একলা একলা পথে ঘুরে ঘুরে একলা একলা পথে ঘুরে ঘুরে

কিছুই খুঁজি না
কোথাও যাই না
কাউকে চাইনি
কিছুই খুঁজি না কোথাও যাই না
আমিও মানুষ
আমার কী আছে
অথবা কী ছিল
আমার কী আছে অথবা কী ছিল
ফুলের ভিতরে
বীজের ভিতরে
ঘুণের ভিতরে
যেমন আগুন আগুন আগুন আগুন আগুন

মন ভালো নেই
মন ভালো নেই
মন ভালো নেই
তবু দিন কাটে
দিন কেটে যায়
আশায় আশায়
আশায় আশায় আশায় আশায়।



Wednesday, October 3, 2012

ফেরা


‘‘কে হায় হূদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে!’’

হাসান,
আজ যদি কিছুটা বিষণ্ন করেই থাকি তাহলে অনুশোচনা নেই। ভাববো, এখনো বোধ কিংবা আবেগ আগের মতোই আছে। এখনো সেই হারিয়ে যাওয়া শৈশব ফিরে ফিরে আসে... এখনো পিছু ফিরে তাকালে আত্মতুষ্টির সঙ্গে যোগ হয় আক্ষেপটাও। এখনো বোধহীন মানুষ হয়ে আকাশ ছোঁয়ার ইচ্ছে জাগে না। বরং এই বেশ ভালো আছি...

আমি নিশ্চিত এই ছবিগুলো শুধুই নিছক ছবি নয়। হয়তো প্রতিটিতেই লুকোনো আছে কোনো এক সুন্দর সকাল কিংবা শেষ বিকেলে ঘরে ফেরার তাড়া। কতো স্মৃতি! আহ, ধুলো পড়ে যাওয়া কতো স্মৃতি...
হয়তো এখানে ইচ্ছে করলেই খুঁজে পাওয়া যায় হারিয়ে যাওয়া সেই দুরন্ত সময়।

ভোর হয়নি! এখনো অন্তবিহীন রাত! তারপরও এক চিলতে রোদ রেখে গেলাম... আবেগ আর বোধের সঙ্গে আমাদের সেই স্বপ্নটাও যে মাথা উঁচু করে বেঁচে আছে!


Wednesday, September 26, 2012

আতাউস সামাদ



‘‘আমাদের যাকে যাকে প্রয়োজন তারাই পালায়...’’

আতাউস সামাদও আমাদের ছেড়ে চলে গেলেন!

এই মানুষটির সঙ্গে অনেকটা সময় কাজ করার সৌভাগ্য হয়েছিল আমার। অর্ধযুগ তো আর কম নয়! তার নামের সঙ্গে অবশ্য অনেক আগে থেকেই পরিচিত। বিবিসিতে কত্তো শুনেছি। পরে কাজ করতে এসে সরাসরিই পরিচয় হলো।
প্রথম দিন দেখাতেই অবাক হয়েছিলাম। এত বড় সাংবাদিক কিন্তু কেমন যেন সাদামাটা জীবনযাপন! কোনো অহংবোধ নেই! সাধারণের মতোই কথা বলে যাচ্ছেন আমাদের সঙ্গে। চলাফেরায় কেমন যেন একটা তাড়াহুড়ো ভাব! বয়সকে পাত্তা দেওয়ার সময় কোথায়?

আতাউস সামাদের সাংবাদিক সত্তা নিয়ে কিছু বলার মতো ঔদ্ধত্য দেখাতে চাই না।

৬৯র গন অভ্যুত্থান, স্বাধীনতা সংগ্রাম এরপর স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার সাহসী ভুমিকার কথা রাজনৈতিক সচেতন সবারই জানা।

ব্যক্তি আতাউস সামাদ সম্পর্কে এক লাইনে আমার উপলব্ধি-বড় ভালো মানুষ ছিলেন।

ওয়ান ইলেভেনের সময় যখন আমার দেশ বেঁচে থাকার প্রাণান্@ লড়াই করছে তখন দেখেছি তার সাহসী নেতৃত্ব। ওভাবে আতাউস সামাদ সামনে না থাকলে হয়তো বন্ধই হয়ে যেত পত্রিকাটি। অসুস্থ শরীরেই দিনরাত পরিশ্রম করে গেছেন!

অ্যাপোলো হাসপাতালে তিনি মৃত্যুর সঙ্গে লড়ছেন-খবরটা পেয়েছিলাম আগেই। শুনেছিলাম তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডাক্তাররা। মনে ক্ষীণ একটা আশা ছিল-ফিরবেন!

কিন্তু তিনিও চলে গেলেন; চলে গেলেন না ফেরার দেশে...

Friday, July 20, 2012

১৯৪৮-২০১২

..কাল গভীর রাত থেকেই ভাবছিলাম কেন এতোটা হাহাকার, কেন এতোটা অস্থিরতা এলোমেলো করে দিচ্ছে আমাকে। কেন এই শ্রাবনের রাতে বোকা বাক্সে চোখ রেখে মনটা আরো বেশি বিষন্ন হয়ে উঠলো? কেন গলার কাছে কষ্ট আটকে আছে?
হুমায়ুন আহমেদ কে ছিলেন আমার?

আমার শৈশবের অংশ হয়ে ওঠা সেই জাদুকর আর নেই! শোকাহত। মন ভালো নেই। মন একেবারেই ভালো নেই!!

''আমি ঘর হইতে বাহির হইয়া জোছনা ধরতে যাই, হাত বাড়াইলেই চান্দের আলো, ধরতে গেলেই নাই..''