Showing posts with label gagaland. Show all posts
Showing posts with label gagaland. Show all posts

Tuesday, December 13, 2011

sombre


aaaand my mood is also very melancholic and moody... sometimes I just adrift. as if I fall asleep with eyes wide open in the public... I still see people in front of me talking and me saying yes, but my mind just Thirst For You.. though I would really like to be present, to be eager - so that time goes by quickly and I am sooooon back with you..., but I just can't... 

my mind just adrifts...


ফ্লিকারে অনেক আগে এই ছবিটি পোষ্ট করেছিলাম। কক্সবাজার থেকে ইনানী যাওয়ার পথে তোলা। বিষণ্ন, আমারই মতো।

পাখিটা আসলে কি বলতে চাইছে?

সেদিন রোদ ছিল না আকাশে। কুয়াশা উড়ছিল! শীতের অলস দুপুরে কিছুই ভাল লাগছিল না আমার। চারদিকে এতো হাসি, এতো উচ্ছাস কিছুই যেন টানতে পারছিল না আমাকে। সবার সঙ্গেই ছিলাম। কিন্তু কারোর সঙ্গেই ছিলাম না! কতো কথাই বলছিল আমার বন্ধুরা। হেসে গড়িয়ে পড়ছিল একেক জন। আমি মাথা-নাড়ছিলাম। হাসি-হাসি মুখ করছিলাম। সঙ্গ দিচ্ছিলাম ওদের। অথচ কি নিয়ে কথা হচ্ছে, তারা কেনই বা এতো উচ্ছসিত- কিছুই যেন শুনছিলাম না সেদিন..!

এমন করে এর আগে কখনো কি কাউকে ভালোবেসেছিলাম? এমন করে কেউ কি এর আগে বিষন্ন করে তুলেছিল আমাকে? এতোটা ভালোবাসা! এতোটা অনুভব!

ভাবছিলাম... ভাবছিলাম, কতো কিছু!

কি আশ্চর্য্য প্রায় তিন বছর পরে এসে এখনো আমার ভাবনাগুলো ঠিক একইরকম! এখনো আমি সেই আগের আমি! মানুষ নাকি বদলায়। তাহলে আমি কেন...

এখনো তেমন করেই তৃষ্ণার্ত হয়ে উঠি আমি। অদ্ভুদ এক বিষণ্নতা অহর্নিশ ঘিরে থাকে আমাকে। হয়তো প্রশ্রয় পেয়ে আমার এইসব তৃষ্ণা, বিষণ্নতা কিংবা ভাবনা আমাকে গ্রাস করে ফেলছে, প্রতি দিন একটু একটু করে..! 

কোন খেয়ালে ভেসে যাচ্ছি আমি?

Tuesday, March 2, 2010

..এবং প্রতীক্ষা

..প্রতীক্ষায় ছিলাম, কখন আবার কথা হয় তোমার সঙ্গে! হলো, কিন্তু সত্যিই কি হলো?
অদৃশ্যহয়ে থাকলেই বরং ভালো হতো! ভালো হতো ভালো কিছুর জন্য প্রতীক্ষায় থাকা। কিন্তু তোমার ওমন ষ্পস্ট বদলে যাওয়া চেহারা, তোমার ওই অচেনা অস্তিত্ব কি সত্যিই হতাশ করেছে আমাকে? সত্যিই কি তোমার ওই কথাগুলো আমার বুকে এসে বিঁধেছে?


না, মোটেও না! আমার স্বপ্নে একটুও আচড় লাগেনি.. কোন ঘৃনাই জমা হয়নি তোমার জন্য। যাকে ভালোবাসি, যাকে সত্যি করে ভালবাসি তার জন্য ঘৃনা জন্মায় না।

তোমার এবং আমার প্রিয় লেখক পাওলো কোয়েলো যেমনটা বলেছেনএমন অনেক সময় আসে যখন আমরা আমাদের ভালবাসার মানুষটির জন্য কিছু করতে চাই। কিছু করার জন্য অস্থির হয়ে উঠে আমাদের মন! কিন্তু কিছু করতে পারি না। আসলে পরিস্থিতি আমাদের ওই ভালোবাসার মানুষটির কাছে যেতে দেয় না। অন্যভাবে বলা যায় ভালোবাসার ওই মানুষ থেকে যায় নাগালের বাইরে। সময় আমাদের হয়ে কথা বলে না!


ওই মুহুর্তে আমাদের কেবলই একটা কাজ করার থাকে- তা হলে ভালোবাসা! যে সময়গুলোতে আমাদের কিছুই করার থাকেনা। যখনই কেবলই আমরা অসহায় তখনও ভালোবাসতে পারি, কোন পুরস্কার, কোন নুন্যতম প্রতিদান কিংবা কৃতজ্ঞতার আশা না করেই আমরা শুধুই ভালোবাসতে পারি ওই ভালোবাসার মানুষকে

আর সেটা যদি আমরা করি, তবে তাহলো ভালোবাসার শক্তি ঠিকই এই অস্থির বিশ্বকে পাল্টে দেবে। পরিবর্তন করতে শুরু করবে এই জগতকে। আর এই শক্তি চলতে শুরু করলে গন্তব্যে ঠিকই পৌছবো আমরা। যেমনটা বলেছিলেন হেনরি ড্রামন্ডআসলে সময় মানু কে বদলে দেয়না। এমনকি মনের জোরও মানুষক বদলায় না! ভালোবাসা বদলে দেয় মানুষকে।’’

যেমনটা বলছিলেন শুরুতে অনেক দিন প্রতীক্ষার পর তোমার ওই কন্ঠ...! আমার এই মনে তাতেই ছুঁয়ে গেছে এক রাশ স্বস্তি। মনে হয়েছে এইতো আবার ছুঁয়ে দিলে তুমি!

এরচেয়ে বেশি কি কিছু চেয়েছিলাম? এরচেয়ে বেশি কিছু কি প্রাপ্য আমার?

Sunday, April 29, 2007

মুখোশ, আমি এবং আমরা....



আমি খুবই সাধারন একজন মানুষ। সাধাসিধা। পড়াশুনা নাই। চাকুরি কর ছি সময় মতো অফিসে যাই। কাজ বেশি থাকলে নজিরে ইচ্ছতেই করি, কারো বলা লাগেনা। আবার নতুন কোন আইডিয়া মাথায় এলে তখনই সেটা বসকে জানাই। যতো কঠিন অ্সাইনমন্টে হোক , করি, আর লখোর মান? সেটাও নিছকই সাদাসিধা..এমন পোশাকও পড়িনা- যা দখেলে সবাই বলবে ছলেটো আনর্স্মাট কিংবা বেয়াদপ  


মদ -গাজাও এড়িয়ে চলি। বন্ধুরা জোরাজুরি করলে হয়তো.... মিথ্যে কথা কনে বলবো? পথ মাড়াইনা। কারো র্ধমীয় অনভুতিতে আঘাত হানতে পারে এমন কথা কখনোই বলনি। গুরুত্ব দেই সবার মতামত ক।সুযোগ পেলে হলে গিয়ে হুমায়ুন আহমেদ আর ফারুকীর ভাল বাংলা ছবি দেখি খেলা দেখতে স্টেডিয়ামেও যাই। কিন্তু মারামারি দখেলে উলটো দৌড় দেই। এককথায় ঝামলো এডিয়ে চলি
 
কাউকে দুঃখ দিলে বুকে চাপা দেই তা। দুঃখ আমারও আছে সবাইকে সেটা বলে কি লাভ? সুখ সবাইকে নিয়ে ভাগাভাগি করা যায়। কিন্তু দুঃখ সেতো একান্ত নিজেরই। আসলে যার গেছে সে বুঝবে অন্য কেউ নয়।কারো ক্ষতি করেছি বলে মনে পড়েনা। উপকার করে যাচ্ছি নিরন্তর জীবনের প্রতিটি মিনিট, সেকেন্ড মহা মুল্যবান আমার কাছ। অন্যকে কষ্ট না দিয়ে উপভোগ করে যাচ্ছি নিরন্তর। এমন আরো ভাল দিনই আছে আমার।কি খুব ভাল মানুষ মনে হচ্ছে আমাকে


মনে করলে অন্যায় কিছু হবেনা। কিন্তু ভুল ভাঙ্গিয়ে দিচ্ছি -ওটা আমার মুখোশ। ভাল মানুষ সাজার চেস্টা। চেস্টার শেষ নেই চলছেই। নিজেকে ভাল মানুষ দেখানোর কতো যে পরকিল্পনা। মুখোশের স্রোতে আমিও দ্ক্ষ হয়ে উঠছি প্রতিদিন...একটা মুখোশ পড়ে ঘুরে বেড়াচ্ছি আমি - ভাল মানুষের মুখোশ!!! 


মুখোশটা কি শুধু আমারই মুখে? নাকি সবারই আছে একটা ?

Friday, July 7, 2006

ভুল মানুষের ভুল পথে হেটে চলা...



অস্থির সময়ে, একজন ভুল মানুষ আবারো শুরু করলো আপনাদের, তোমাদের সাথে পথ চলা....


আমি লিখব আমার ভাল থাকার গল্প... এখানে পাবেন গান পাগল একটা মানুষের পায়ে পায়ে বেড়ে উঠা আপন কাহন....তারপরও স্বপ্ন দেখার প্রেরনা পাই.... উপরে তাকাই না খুব একটা। সময় এভাবেই কেটে যাক। ভাল থাকতে চাই। ভাল রাখতে চাই। স্বপ্ন দেখি, দেখাতেও চাই...


ভুল সময়ের ভুল মানুষের হেটে চলা ...ব্লগষ্পট ভুলে ভরা থাকবে হয়তো!