Showing posts with label meaing of life. Show all posts
Showing posts with label meaing of life. Show all posts

Saturday, April 10, 2010

তোমায় ভাবছি..

ইংরেজিতে অনেক কথা খুব সহজে বোঝানো যায়। শুনতেও ভালো লাগে। কিন্তু অনুবাদ ভালো হলে বাংলা শব্দ যে কতো মধুর হয়ে ধরা দেবে সেটা ভাবতেও পারবেন না!

ভাবছিলাম i miss you বাক্যটির অনুবাদ কি হতে পারে?
আমি নিজের মতো করে কিছু ভাবানুবাদ করলাম এখানে.. (প্রচেস্টা যদিও হাস্যকর অথবা ছেলেমানুষিতে ভরা।)

  • তোমায় মনে পড়ে
  • আহ! তুমি যদি পাশে থাকতে
  • দেখতে মন চাইছে তোমায়
  • তুমি পাশে নেই কেন?
  • তুমি পাশে থাকলো সব ভালো লাগে
  • তুমি ছাড়া সব কিছু বিবর্ন
  • ফিরে এসো
  • আবার কবে হাত ধরবে?
  • তোমায় ভুলতে পারছি না!
  • আমার ভাবনায় শুধুই তুমি
  • জলদি তোমাকে দেখতে চাই
  • আবার পাশাপাশি হাটতে চাই
  • তোমায় ভাবছি

এমন ভাবানুবাদ হয়তো আরো অনেক করা যাবে। কিন্তু কেন আমার ভাবনায় এখন এলোমেলো এই প্রসঙ্গ? কারন একটাই আজ তোমাকে আরো বেশি করে মনে পড়ছে। আচ্ছা তুমি পাশে নেই কেন? আমাদের যে দিন গেছে তা কি একেবারেই গেছে? আমার ভাবনারা আমাকে গ্রাস করে ফেলেছে আজ.. এখন ভাবতেই থাকবো, কিছুই করার নেই আর..
তোমায় ভুলতে পারছি না!


ভালো থেকো.. শুধু বলতে চাই- Officially I miss you..


Monday, March 22, 2010

একাকিত্ব...

আমার ওই এক অবলম্বন হয়েছে পাওলো কোয়েলো। তোমার কথায় বিরক্তিই শোনালোকেন বারবারই শুধু পাওলো ওই স্বপ্ন নির্ভর কথা? স্বপ্ন পুরন করতে চাইলে তো চোখের স্বপ্ন সরিয়ে বাস্তবতার পথেই হাটতে হবে তোমাকে।
কিন্তু সেখানেও আমাকে ওই ব্রাজিলিয়ান ৬০ বছর বয়সীতরুনে কাছেই ফিরে যেতে হয়। Like the Flowing River এর একটা গল্পের কিছুটা অংশ যতোবারই পড়ছি অন্যরকম মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছে। গল্পটি অবশ্য কোয়েলোকে পাঠিয়েছিলেন তারই ভক্ত-
‘‘
এক বাগানের একটি গোলাপ ফুল সবসময়ই মৌমাছির কথা ভাবতো। ভাবতো একটা মৌমাছি এসে বসবে তার গায়ে! ভালোবাসার ছোঁয়ায় মুগ্ধ হবে। কিন্তু দুর্ভাগ্য কখনোই তার পাপড়িতে মৌমাছি এসে বসতো না। কিন্তু গোলাপটি ঠিকই স্বপ্ন দেখে যেতো। সবসময় সেই স্বর্গের কথা ভাবতো যেখানে অনেক অনেক মৌমাছি উড়ে এসে বসতো তার পাপড়িতে। ভালবাসার চুমুতে ভরিয়ে দিতো পুরো শরীর! এভাবে স্বপ্ন দেখে টিকে থাকতো পরের দিন পর্যন্ত। সৃর্যের আলোতে ঘুম ভাঙ্গলেই শুরু হতো প্রতীক্ষা..
গোলাপের এই একাকিত্বের কথা জানতো আকাশের ওই চাঁদ! এক রাতে চাঁদ কৌতহল চেপে না রাখতে পেরে জিজ্ঞেস করলো তুমি এই যে প্রতীক্ষা করছো, নিরন্তর স্বপ্ন দেখছো ক্লান্ত হয়ে যাও না?
তা হয়তো হই! কিন্তু দেখো আমার তো আর কিছুই করার নেই। আমাকে তো চেস্টা করে যেতেই হবে!
চাঁদ অবাক হয়ে পাল্টা প্রশ্ন করলো কেন?’
কারন আমি যদি নিজেকে এভাবে মেলে না রাখি তাহলে একদিন তো আমি চিরতরে মিলিয়ে যাবো!’’

**
আসলেই যখন একাকিত্ব আমাদের সৌন্দর্যকে নিঃশেষ করে ফেলতে চায়, তখন টিকে থাকার একমাত্র উপায় হলো নিজেকে পুরোপুরি মেলে ধরা! যখন শুধুই একাকিত্ব সঙ্গী হয়ে উঠে আমাদের তখনই উচিত মনকে মেলে রাখা..

Sunday, February 28, 2010

আমি এই ভাবে বেঁচে আছি...

কোথায় যেন পড়েছিলাম, মনে করতে পারছি না ঠিক! প্রতিটা মানুষকেই কেবল তার নিজের জীবনের গল্প পুর্ন করতে হয়। সেখানে ওই মানুষটিই মুল চরিত্র। অন্যরা তাকে শুধুই সাহায্য, সহ্য, সমালোচনা কিংবা অবজ্ঞা করলো কিনা তাতে সত্যিই কিছু যায় আসেরা! সেই মানুষটি তার নিজের কাজ করে যায়। কেননা, সেটাই তার নিয়তি...

ইদানিং এমন নিয়তি কাছেই সপে দিয়েছি নিজেকে। শুধু স্রোতে গা ভাসিয়ে দিয়েছি। যা হবার হোক, এর মধ্যে যা হয়েছে তারচেয়ে বেশি আর কি হতে পারে? কিংবা আরো অনেক সৌন্দর্যই বাকী! হয়তো জীবনের সেরাটা দেখা হয়নি। হয়তো আমার প্রতীক্ষায় আছে কল্পনাকেও ছাড়িয়ে যাওয়া কিছু.. হয়তো নেই! কিন্তু আমি আর কি করে যেতে পারি, শুধু নিজের ওই জীবন কাহিনীকে পুর্ন করা ছাড়া? আমার এই পথচলা কেউ দেখলো কিনা কিংবা ইশ্বর আমার কথা শুনলেন কিনা সেটা কি খুব গুরুত্বপুর্ন?

আমাকে শেষ করতেই হবে। আমাকে হেটে যেতেই হবে আরো কিছুটা পথ। রাজী আমি ঝুকি নিতে.. কি হবে কি হতে যাচ্ছে, এখনই ভাবতে মন চাইছে না!

আসলে বড় বেশি নিয়তি ছুঁয়ে ফেলেছে আমাকে...