Showing posts with label gagadeshis. Show all posts
Showing posts with label gagadeshis. Show all posts

Tuesday, December 13, 2011

sombre


aaaand my mood is also very melancholic and moody... sometimes I just adrift. as if I fall asleep with eyes wide open in the public... I still see people in front of me talking and me saying yes, but my mind just Thirst For You.. though I would really like to be present, to be eager - so that time goes by quickly and I am sooooon back with you..., but I just can't... 

my mind just adrifts...


ফ্লিকারে অনেক আগে এই ছবিটি পোষ্ট করেছিলাম। কক্সবাজার থেকে ইনানী যাওয়ার পথে তোলা। বিষণ্ন, আমারই মতো।

পাখিটা আসলে কি বলতে চাইছে?

সেদিন রোদ ছিল না আকাশে। কুয়াশা উড়ছিল! শীতের অলস দুপুরে কিছুই ভাল লাগছিল না আমার। চারদিকে এতো হাসি, এতো উচ্ছাস কিছুই যেন টানতে পারছিল না আমাকে। সবার সঙ্গেই ছিলাম। কিন্তু কারোর সঙ্গেই ছিলাম না! কতো কথাই বলছিল আমার বন্ধুরা। হেসে গড়িয়ে পড়ছিল একেক জন। আমি মাথা-নাড়ছিলাম। হাসি-হাসি মুখ করছিলাম। সঙ্গ দিচ্ছিলাম ওদের। অথচ কি নিয়ে কথা হচ্ছে, তারা কেনই বা এতো উচ্ছসিত- কিছুই যেন শুনছিলাম না সেদিন..!

এমন করে এর আগে কখনো কি কাউকে ভালোবেসেছিলাম? এমন করে কেউ কি এর আগে বিষন্ন করে তুলেছিল আমাকে? এতোটা ভালোবাসা! এতোটা অনুভব!

ভাবছিলাম... ভাবছিলাম, কতো কিছু!

কি আশ্চর্য্য প্রায় তিন বছর পরে এসে এখনো আমার ভাবনাগুলো ঠিক একইরকম! এখনো আমি সেই আগের আমি! মানুষ নাকি বদলায়। তাহলে আমি কেন...

এখনো তেমন করেই তৃষ্ণার্ত হয়ে উঠি আমি। অদ্ভুদ এক বিষণ্নতা অহর্নিশ ঘিরে থাকে আমাকে। হয়তো প্রশ্রয় পেয়ে আমার এইসব তৃষ্ণা, বিষণ্নতা কিংবা ভাবনা আমাকে গ্রাস করে ফেলছে, প্রতি দিন একটু একটু করে..! 

কোন খেয়ালে ভেসে যাচ্ছি আমি?

Monday, March 22, 2010

একাকিত্ব...

আমার ওই এক অবলম্বন হয়েছে পাওলো কোয়েলো। তোমার কথায় বিরক্তিই শোনালো ‘কেন বারবারই শুধু পাওলো’র ওই স্বপ্ন নির্ভর কথা? স্বপ্ন পুরন করতে চাইলে তো চোখের স্বপ্ন সরিয়ে বাস্তবতার পথেই হাটতে হবে তোমাকে।’
কিন্তু সেখানেও আমাকে ওই ব্রাজিলিয়ান ৬০ বছর বয়সী ‘তরুনে’র কাছেই ফিরে যেতে হয়। Like the Flowing River এর একটা গল্পের কিছুটা অংশ যতোবারই পড়ছি অন্যরকম মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছে। গল্পটি অবশ্য কোয়েলোকে পাঠিয়েছিলেন তারই ভক্ত-
‘‘
এক বাগানের একটি গোলাপ ফুল সবসময়ই মৌমাছির কথা ভাবতো। ভাবতো একটা মৌমাছি এসে বসবে তার গায়ে! ভালোবাসার ছোঁয়ায় মুগ্ধ হবে। কিন্তু দুর্ভাগ্য কখনোই তার পাপড়িতে মৌমাছি এসে বসতো না। কিন্তু গোলাপটি ঠিকই স্বপ্ন দেখে যেতো। সবসময় সেই স্বর্গের কথা ভাবতো যেখানে অনেক অনেক মৌমাছি উড়ে এসে বসতো তার পাপড়িতে। ভালবাসার চুমুতে ভরিয়ে দিতো পুরো শরীর! এভাবে স্বপ্ন দেখে টিকে থাকতো পরের দিন পর্যন্ত। সৃর্যের আলোতে ঘুম ভাঙ্গলেই শুরু হতো প্রতীক্ষা..
গোলাপের এই একাকিত্বের কথা জানতো আকাশের ওই চাঁদ! এক রাতে চাঁদ কৌতহল চেপে না রাখতে পেরে জিজ্ঞেস করলো ‘তুমি এই যে প্রতীক্ষা করছো, নিরন্তর স্বপ্ন দেখছো ক্লান্ত হয়ে যাও না?
‘
তা হয়তো হই! কিন্তু দেখো আমার তো আর কিছুই করার নেই। আমাকে তো চেস্টা করে যেতেই হবে!
চাঁদ অবাক হয়ে পাল্টা প্রশ্ন করলো ‘কেন?’
কারন আমি যদি নিজেকে এভাবে মেলে না রাখি তাহলে একদিন তো আমি চিরতরে মিলিয়ে যাবো!’’

**
আসলেই যখন একাকিত্ব আমাদের সৌন্দর্যকে নিঃশেষ করে ফেলতে চায়, তখন টিকে থাকার একমাত্র উপায় হলো নিজেকে পুরোপুরি মেলে ধরা! যখন শুধুই একাকিত্ব সঙ্গী হয়ে উঠে আমাদের তখনই উচিত মনকে মেলে রাখা..

Tuesday, March 2, 2010

..এবং প্রতীক্ষা

..প্রতীক্ষায় ছিলাম, কখন আবার কথা হয় তোমার সঙ্গে! হলো, কিন্তু সত্যিই কি হলো?
‘
অদৃশ্য’ হয়ে থাকলেই বরং ভালো হতো! ভালো হতো ভালো কিছুর জন্য প্রতীক্ষায় থাকা। কিন্তু তোমার ওমন ষ্পস্ট বদলে যাওয়া চেহারা, তোমার ওই অচেনা অস্তিত্ব কি সত্যিই হতাশ করেছে আমাকে? সত্যিই কি তোমার ওই কথাগুলো আমার বুকে এসে বিঁধেছে?


না, মোটেও না! আমার স্বপ্নে একটুও আচড় লাগেনি..। কোন ঘৃনাই জমা হয়নি তোমার জন্য। যাকে ভালোবাসি, যাকে সত্যি করে ভালবাসি তার জন্য ঘৃনা জন্মায় না।

তোমার এবং আমার প্রিয় লেখক পাওলো কোয়েলো যেমনটা বলেছেন ‘এমন অনেক সময় আসে যখন আমরা আমাদের ভালবাসার মানুষটির জন্য কিছু করতে চাই। কিছু করার জন্য অস্থির হয়ে উঠে আমাদের মন! কিন্তু কিছু করতে পারি না। আসলে পরিস্থিতি আমাদের ওই ভালোবাসার মানুষটির কাছে যেতে দেয় না। অন্যভাবে বলা যায় ভালোবাসার ওই মানুষ থেকে যায় নাগালের বাইরে। সময় আমাদের হয়ে কথা বলে না!


ওই মুহুর্তে আমাদের কেবলই একটা কাজ করার থাকে- তা হলে ভালোবাসা! যে সময়গুলোতে আমাদের কিছুই করার থাকেনা। যখনই কেবলই আমরা অসহায় তখনও ভালোবাসতে পারি, কোন পুরস্কার, কোন নুন্যতম প্রতিদান কিংবা কৃতজ্ঞতার আশা না করেই আমরা শুধুই ভালোবাসতে পারি ওই ভালোবাসার মানুষকে।

আর সেটা যদি আমরা করি, তবে তাহলো ভালোবাসার শক্তি ঠিকই এই অস্থির বিশ্বকে পাল্টে দেবে। পরিবর্তন করতে শুরু করবে এই জগতকে। আর এই শক্তি চলতে শুরু করলে গন্তব্যে ঠিকই পৌছবো আমরা। যেমনটা বলেছিলেন হেনরি ড্রামন্ড ‘আসলে সময় মানু কে বদলে দেয়না। এমনকি মনের জোরও মানুষক বদলায় না! ভালোবাসা বদলে দেয় মানুষকে।’’

যেমনটা বলছিলেন শুরুতে অনেক দিন প্রতীক্ষার পর তোমার ওই কন্ঠ...! আমার এই মনে তাতেই ছুঁয়ে গেছে এক রাশ স্বস্তি। মনে হয়েছে এইতো আবার ছুঁয়ে দিলে তুমি!

এরচেয়ে বেশি কি কিছু চেয়েছিলাম? এরচেয়ে বেশি কিছু কি প্রাপ্য আমার?