Showing posts with label aapon007. Show all posts
Showing posts with label aapon007. Show all posts

Saturday, March 26, 2016

স্বাধীন...




‘‘আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুল পরী, ফুল পরী লাল পরী, লাল পরী নীল পরী, সবার সাথে ভাব করি...”

এই সুর বারবার ফিরিয়ে আনে আমাদের সাদাকালো শৈশবের রঙীন স্মৃতি। ফেলে আসা দিনের কতোশতো প্রিয় মুখ ...! প্রানহীন রঙীন ঘোড়ায় চড়ে বসতেই বেজে উঠতো এই গান। এখনো নাকি তাই হয়। ইট-কাঠের যাদুর শহরে খানিক বিনোদন তো এটুকুই।

সেদিন আমার মেয়েটা এই আনন্দে ডুবে থাকল কিছুক্ষণ। আর গানটা বেজে উঠতেই চনমনে হয়ে উঠল আরো, হাত দিয়ে শক্ত করে ধরে থাকল সুন্দর মুহুর্তটাকে। চোখের কোনায় কিছুটা বিস্ময়, মুখে এক চিলতে হাসি, মা’র দিকে তাকিয়ে যেন বলতে চাইছে- ‘আমি একা, দেখো তারপরও আমি কতোটা স্বাধীন...’

কিন্তু মেয়েটা বুঝবেও না এখন আর সেই ‘স্বপ্নপুরী’ নেই, লাল পরী আর নীল পরীদের রূপকথারাও মরে গেছে! ফুল পরি’রা ফুলের গায়ে ভুলেও বসে না আর.. আগামীর পথে শুধুই কাঁটা ছড়ানো...


দানব, দৈত্যদের দাপটে ‘ভাল’রা নির্বাসনে যাচ্ছে, প্রতিদিন। ‘বোকা মানুষ’রা অভিমান করে হারিয়ে যাচ্ছে প্রতি মুহুর্তে, চিরতরে!
তারপরও সবকিছু নষ্টদের অধিকারে চলে যাওয়া এই অবেলায় অগ্রজদের মতো একটাই চাওয়া-‌‌‘‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে...”

Sunday, April 20, 2014

ছিন্নপত্র..

জীবন অতীব সুন্দর.. সেই ছোট্ট বেলায় একদিন শেষ বিকেলে ঘরে ফিরতে ফিরতে আমি দেখেছি- বৃষ্টির শেষে আকাশে রঙ ছড়িয়ে হেসে উঠে রঙধনু.... :)

Sunday, December 2, 2012

গেইলের টুইট..



বাংলাদেশ ক্রিকেটের সেরা সমালোচকদের তালিকা করতে গেলে রাখতেই হবে ক্রিস গেইলকে। এমনকি বাংলাদেশের নিরাপত্তা নিয়েও তার শঙ্কার শেষ নেই! বিশ্বকাপ চলার সময় ক্যারিবীয়দের বাসে এক টুকরো ইট এসে লাগার খবরটা টুইটারে তিনিই জানিয়েছিলেন প্রথম।
তাইতো খুলনায় মুশফিকরা গেইলের ওয়েস্ট ইন্ডিজকে ১৬০ রানে উড়িয়ে দিতেই টুইটারে এই জ্যামাইকানকে লিখলাম.. এবার বাংলাদেশের ক্রিকেট নিয়ে কিছু একটা বল-
এরপর ক্রিস গেইলের জবাবটা পেয়ে মনটা ভালো হয়ে গেল..



Thursday, June 28, 2012

প্রতীক্ষা

এমনিতে প্রতীক্ষা মানে কোনো ব্যক্তি, বস্তু, সময় বা ঘটনার আশায় থাকা।
অপেক্ষা করা আর প্রতীক্ষা প্রকৃতপক্ষে একই আভিধানিক অর্থ বহন করে। তবে প্রায়োগিক কিছু পার্থক্য আছে। অপেক্ষা শব্দটার অধৈর্য্য একটা একটা ব্যাপার আছে। অপেক্ষা ফুরোলেই শান্তি। অপেক্ষা করতে ভালো লাগে না।

কিন্তু প্রতীক্ষা অসীম সময়ের জন্য হতে পারে। অত্যন্ত আনন্দের সঙ্গেও প্রতীক্ষা করা চলে।
পিয়নের জন্য, রিকশাওয়ালার জন্য বা ছুটির জন্য অপেক্ষা করা যায়। কিন্তু প্রেমিকার জন্য অপেক্ষা করা যায় না; প্রেমিকার জন্য প্রতীক্ষা করতে হয়।

সোজা কথায় যার প্রতি টান নেই, ঘটনাটা হলে বাঁচা যায় এমন কোনো কিছুর আশায় থাকা অপেক্ষা। আর যার প্রতি মনের টান আছে, যার জন্য দিনের পর দিন বসে থাকা যায়, তার জন্য বসে থাকা হল প্রতীক্ষা।

Tuesday, December 13, 2011

sombre


aaaand my mood is also very melancholic and moody... sometimes I just adrift. as if I fall asleep with eyes wide open in the public... I still see people in front of me talking and me saying yes, but my mind just Thirst For You.. though I would really like to be present, to be eager - so that time goes by quickly and I am sooooon back with you..., but I just can't... 

my mind just adrifts...


ফ্লিকারে অনেক আগে এই ছবিটি পোষ্ট করেছিলাম। কক্সবাজার থেকে ইনানী যাওয়ার পথে তোলা। বিষণ্ন, আমারই মতো।

পাখিটা আসলে কি বলতে চাইছে?

সেদিন রোদ ছিল না আকাশে। কুয়াশা উড়ছিল! শীতের অলস দুপুরে কিছুই ভাল লাগছিল না আমার। চারদিকে এতো হাসি, এতো উচ্ছাস কিছুই যেন টানতে পারছিল না আমাকে। সবার সঙ্গেই ছিলাম। কিন্তু কারোর সঙ্গেই ছিলাম না! কতো কথাই বলছিল আমার বন্ধুরা। হেসে গড়িয়ে পড়ছিল একেক জন। আমি মাথা-নাড়ছিলাম। হাসি-হাসি মুখ করছিলাম। সঙ্গ দিচ্ছিলাম ওদের। অথচ কি নিয়ে কথা হচ্ছে, তারা কেনই বা এতো উচ্ছসিত- কিছুই যেন শুনছিলাম না সেদিন..!

এমন করে এর আগে কখনো কি কাউকে ভালোবেসেছিলাম? এমন করে কেউ কি এর আগে বিষন্ন করে তুলেছিল আমাকে? এতোটা ভালোবাসা! এতোটা অনুভব!

ভাবছিলাম... ভাবছিলাম, কতো কিছু!

কি আশ্চর্য্য প্রায় তিন বছর পরে এসে এখনো আমার ভাবনাগুলো ঠিক একইরকম! এখনো আমি সেই আগের আমি! মানুষ নাকি বদলায়। তাহলে আমি কেন...

এখনো তেমন করেই তৃষ্ণার্ত হয়ে উঠি আমি। অদ্ভুদ এক বিষণ্নতা অহর্নিশ ঘিরে থাকে আমাকে। হয়তো প্রশ্রয় পেয়ে আমার এইসব তৃষ্ণা, বিষণ্নতা কিংবা ভাবনা আমাকে গ্রাস করে ফেলছে, প্রতি দিন একটু একটু করে..! 

কোন খেয়ালে ভেসে যাচ্ছি আমি?

Sunday, December 11, 2011

শিরোনামহীন..

অনেক দিন আগের কথা.. অনেক অনেক দিন আগের গল্প। জানি না কেন কি ভেবে আকাশে উড়তে ইচ্ছে হলো! কেউ একজন আমাকে বললো- সম্ভব। পৃথীবির সবচেয়ে বেশি ভাষায় অনুদিত এক বইয়ে নীল অক্ষরে লেখে দিলো, ‘কোন কিছুই অসম্ভব নয়। যদি যে নিরন্তর চেস্টা চালিয়ে যায়..'’ 


এরপর সকাল, বিকেল, সন্ধ্যে চলতে থাকলো আমার চেস্টা। নিরন্তর চেস্টা। প্রতীক্ষা দিনের পর দিন। তারপর একদিন খুব করে চেস্টা করলাম উড়তে! দু হাত দু’দিকে বাড়িয়ে দিলাম..। চোখ বন্ধ করে শুন্যে ভাসিয়ে দিতে চাইলাম নিজেকে। হলো না! এতো চেস্টার পরও ওই পাখিটার মতো উড়তে পারলাম না।
তাই বলে হাল ছাড়িনি। 


এখনো সকাল, বিকেল, সন্ধ্যা চলতে থাকে আমার নিরন্তর চেস্টা! অসম্ভব কে সম্ভব করার সেই খেলা থামাই কি করে? নীল অক্ষরগুলো যে আমাকে প্রতিটি মুর্হুতেই বলে যাচ্ছে- ‘সম্ভব.. কোন কিছুই অসম্ভব নয়। যদি যে নিরন্তর চেস্টা চালিয়ে যায়..।’

Tuesday, January 18, 2011

..makes me awake


It’s not morning yet. Don’t know why I couldn’t sleep anymore in such a dawn in chilly winter? After long days, I woke up in such a bird chirping morning! I almost forgot the flavor of dawn.

Suddenly, I found out a strange sweet fragrance clustered around my little lonely room. What is this smell? I looked out though the window. A bunch of fabulous Hasnahena (flavored flower; Cestrum nocturnum) has bloomed right before the window. Oh! What a delightful flower it is! I don’t remember how long the amusement remained in me…

As long as the sun shines bright, I captured the photograph of Hasnahena. Seems like dew-drops have a firm bondage with the precious flower…

The photograph also forms the same fragrance, isn’t it?

Wednesday, May 5, 2010

টুইটার বিশ্বে শচীন

দুই সন্তান সারা এবং অর্জুনের অনুরোধ ফেলতে পারলেন না শচীন টেন্ডুলকার। কিছুদিন ধরেই বাবার কাছে ওদের আবদার ছিল—‘বাবা, তুমি ফেসবুক অথবা টুইটারে যোগ দাও।’ শেষ পর্যন্ত ইন্টারনেট সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারকেই বেছে নিলেন এই ক্রিকেট গ্রেট। গতকাল থেকে শুরু করেছেন ব্লগিং! মিডিয়াকে এ খবরটা দিয়েছেন শচীনের বন্ধু মুম্বাইয়ের সেলিব্রেটি ফটোগ্রাফার অতুল কাসবেকার। তিনি তার ক্ষুদ্র বার্তায় লিখেন, ‘বন্ধুরা গর্বের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে, অবশেষে টুইটারে নাম লেখালেন শচীন টেন্ডুলকার, @sachin_rt। এখনই ক্রিকেট বাদশাকে অনুসরণ করুন... !’


শচীন মাইক্রো ব্লগে যাত্রা শুরু করেন এই লিখে, ‘অবশেষে সত্যিকারের এসআরটি (শচীন রমেশ টেন্ডুলকার) টুইটারে। প্রথমেই ওয়েস্ট ইন্ডিজে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া আমার সতীর্থদের জন্য শুভ কামনা জানাচ্ছি!’

এমনিতে ভারতে এই ক্ষুদ্র ব্লগ বেশ জনপ্রিয়। শাহরুখ খান, অভিষেক বচ্চন, প্রীতি জিনতা, শহিদ কাপুরের মতো জনপ্রিয় বলিউড তারকারা নাম লিখিয়েছেন টুইটারে। সর্বোচ্চ ১৪০ শব্দে এখানে মনের ভাব প্রকাশ ছাড়াও উত্তর দিচ্ছেন ভক্তদের নানা প্রশ্নের। ক্রীড়া তারকারাও পিছিয়ে নেই। যুবরাজ সিং, সানিয়া মির্জা, জহির খান, সুরেশ রায়ানারা যোগ দিয়েছেন আগেই। আইপিএলের পদচ্যুত কমিশনার ললিত মোদি তো টুইট করেই বিপাকে পড়েছেন। যেখানে তিনি শশী থারুরের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন!

এবার সেই টুইটার ভুবনে নাম লেখালেন গ্রেট শচীন। প্রথম দিন শুধু টুইটই নয়, ছবিও পোস্ট করেছেন ক্রিকেটের এই জীবন্ত কিংবদন্তী। যেখানে এক ছবিতে তার সঙ্গে রয়েছেন আলোচিত সিনেমা থ্রি ইডিয়টসের প্রযোজক বিধু বিনোদ চোপড়া এবং বিখ্যাত ফটোগ্রাফার অতুল কাসবেকার। সেখানে শচীন মজা করে ক্যাপশন দিয়েছেন—‘আরও তিনজন ইডিয়টস’। সামনে নতুন ছবি নিয়ে আসছেন বিধু বিনোদ চোপড়া সে খবরটাও জানা গেল শচীনের টুইটে। ‘ফেরারি কা সাওয়ারি’ নামের সেই ছবির কাহিনী শুনে মুগ্ধ শচীন।
এই গ্রেট জানালেন, এখানে শুধু ব্যক্তিগত বিষয় ভাগাভাগিই নয়, সামাজিক কিছু কাজও করতে এসেছেন। জাতিসংঘের পরিবেশ প্রজেক্টের দূত তিনি। সেই ক্যাম্পিংও চলবে টুইটারে। এক ব্লগে শচীন তার ইনজুরি আক্রান্ত হাতের সর্বশেষ পরিস্থিতির কথাও লিখলেন। জানালেন আঘাত অনেকটাই সামলে উঠেছেন। জানা গেল শেবাগ আবারও ছেলে সন্তানের বাবা হয়েছেন। সতীর্থ ক্রিকেটারের জন্য শুভকামনা ছিল শচীনের ব্লগে। মুম্বাই ইন্ডিয়ান্স ও ভারতীয় দলের সতীর্থ জহির খানকে উদ্দেশ করে শচীন লিখেছেন ‘অবশেষে আমি টুইটারে এলাম। তোমাদের জন্য শুভকামনা থাকল। শিগগিরই কথা হবে।’ আজ সন্ধ্যা সাতটা পর্যন্ত টেস্ট ও ওয়ানডের সবচেয়ে বেশি রান সংগ্রাহক লিখেছেন ১৩টি ব্লগ। ২৪ ঘণ্টা না যেতেই টুইটারে তার অনুসারীর সংখ্যা ৬০ হাজার ছুঁই ছুঁই করছে। শচীন অবশ্য অনুসরণ করছেন জহির এবং অতুল কাসবেকারকে। নিজের পরিচিতির জায়গায় শচীন লিখেছেন দুটি শব্দ—‘গর্বিত ভারতীয়’।

টুইটারে শুধু সাধারণ ভক্তরাই নয়, সেলিব্রেটি ভক্তরাও অভিনন্দন জানাচ্ছেন তাদের প্রিয় ক্রিকেটারকে। এ সময়ের অন্যতম জনপ্রিয় বলিউডড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন লিখেছেন ‘আমার প্রিয় ক্রিকেটার শচীনকে টুইটারে স্বাগতম। আসুন এখানেও ওকে আমরা নাম্বার ওয়ান করি!’ শুধু দীপিকাই নয়, শচীনকে অভিনন্দন জানিয়েছেন বলিউডের অন্য তারকারাও। টুইটারে অবশ্য সবচেয়ে বেশি অনুসারী হলিউড অভিনেতা অ্যাস্টন কুচারের। ৫০ লাখ ছুঁই ছুঁই করছে তার অনুসারীর সংখ্যা! তাকে ছুঁয়ে ফেলাটা সহজ হবে না। কিন্তু যোগ দেয়ার ২৪ ঘণ্টার মধ্যেই হয়তো অনুসারীর সংখ্যা লাখ ছুঁয়ে ফেলবে শচীন টেন্ডুলকারের! (ছুঁয়ে গেছেও। একইভাবে এটি হয়ে গেছে ভেরিফাইড একাউন্ড।)

আপনিও চাইলে নাম লেখাতে পারেন এ তালিকায়। এজন্য টুইটারে (http://twitter.com) খুলতে হবে একটি একাউন্ড। এরপর @sachin_rt-তে গিয়ে এক কমান্ডেই হয়ে যাবেন শচীনের টুইটার ভক্ত!

(আমাকে টুইটারে অনুসরন করতে চাইলে টুইট করুন- @aapon007)