Showing posts with label miss. Show all posts
Showing posts with label miss. Show all posts

Tuesday, March 2, 2010

..এবং প্রতীক্ষা

..প্রতীক্ষায় ছিলাম, কখন আবার কথা হয় তোমার সঙ্গে! হলো, কিন্তু সত্যিই কি হলো?
‘
অদৃশ্য’ হয়ে থাকলেই বরং ভালো হতো! ভালো হতো ভালো কিছুর জন্য প্রতীক্ষায় থাকা। কিন্তু তোমার ওমন ষ্পস্ট বদলে যাওয়া চেহারা, তোমার ওই অচেনা অস্তিত্ব কি সত্যিই হতাশ করেছে আমাকে? সত্যিই কি তোমার ওই কথাগুলো আমার বুকে এসে বিঁধেছে?


না, মোটেও না! আমার স্বপ্নে একটুও আচড় লাগেনি..। কোন ঘৃনাই জমা হয়নি তোমার জন্য। যাকে ভালোবাসি, যাকে সত্যি করে ভালবাসি তার জন্য ঘৃনা জন্মায় না।

তোমার এবং আমার প্রিয় লেখক পাওলো কোয়েলো যেমনটা বলেছেন ‘এমন অনেক সময় আসে যখন আমরা আমাদের ভালবাসার মানুষটির জন্য কিছু করতে চাই। কিছু করার জন্য অস্থির হয়ে উঠে আমাদের মন! কিন্তু কিছু করতে পারি না। আসলে পরিস্থিতি আমাদের ওই ভালোবাসার মানুষটির কাছে যেতে দেয় না। অন্যভাবে বলা যায় ভালোবাসার ওই মানুষ থেকে যায় নাগালের বাইরে। সময় আমাদের হয়ে কথা বলে না!


ওই মুহুর্তে আমাদের কেবলই একটা কাজ করার থাকে- তা হলে ভালোবাসা! যে সময়গুলোতে আমাদের কিছুই করার থাকেনা। যখনই কেবলই আমরা অসহায় তখনও ভালোবাসতে পারি, কোন পুরস্কার, কোন নুন্যতম প্রতিদান কিংবা কৃতজ্ঞতার আশা না করেই আমরা শুধুই ভালোবাসতে পারি ওই ভালোবাসার মানুষকে।

আর সেটা যদি আমরা করি, তবে তাহলো ভালোবাসার শক্তি ঠিকই এই অস্থির বিশ্বকে পাল্টে দেবে। পরিবর্তন করতে শুরু করবে এই জগতকে। আর এই শক্তি চলতে শুরু করলে গন্তব্যে ঠিকই পৌছবো আমরা। যেমনটা বলেছিলেন হেনরি ড্রামন্ড ‘আসলে সময় মানু কে বদলে দেয়না। এমনকি মনের জোরও মানুষক বদলায় না! ভালোবাসা বদলে দেয় মানুষকে।’’

যেমনটা বলছিলেন শুরুতে অনেক দিন প্রতীক্ষার পর তোমার ওই কন্ঠ...! আমার এই মনে তাতেই ছুঁয়ে গেছে এক রাশ স্বস্তি। মনে হয়েছে এইতো আবার ছুঁয়ে দিলে তুমি!

এরচেয়ে বেশি কি কিছু চেয়েছিলাম? এরচেয়ে বেশি কিছু কি প্রাপ্য আমার?

Sunday, February 28, 2010

আমি এই ভাবে বেঁচে আছি...

কোথায় যেন পড়েছিলাম, মনে করতে পারছি না ঠিক! প্রতিটা মানুষকেই কেবল তার নিজের জীবনের গল্প পুর্ন করতে হয়। সেখানে ওই মানুষটিই মুল চরিত্র। অন্যরা তাকে শুধুই সাহায্য, সহ্য, সমালোচনা কিংবা অবজ্ঞা করলো কিনা তাতে সত্যিই কিছু যায় আসেরা! সেই মানুষটি তার নিজের কাজ করে যায়। কেননা, সেটাই তার নিয়তি...

ইদানিং এমন নিয়তি’র কাছেই সপে দিয়েছি নিজেকে। শুধু স্রোতে গা ভাসিয়ে দিয়েছি। যা হবার হোক, এর মধ্যে যা হয়েছে তারচেয়ে বেশি আর কি হতে পারে? কিংবা আরো অনেক সৌন্দর্যই বাকী! হয়তো জীবনের সেরাটা দেখা হয়নি। হয়তো আমার প্রতীক্ষায় আছে কল্পনাকেও ছাড়িয়ে যাওয়া কিছু.. হয়তো নেই! কিন্তু আমি আর কি করে যেতে পারি, শুধু নিজের ওই জীবন কাহিনীকে পুর্ন করা ছাড়া? আমার এই পথচলা কেউ দেখলো কিনা কিংবা ইশ্বর আমার কথা শুনলেন কিনা সেটা কি খুব গুরুত্বপুর্ন?

আমাকে শেষ করতেই হবে। আমাকে হেটে যেতেই হবে আরো কিছুটা পথ। রাজী আমি ঝুকি নিতে.. কি হবে কি হতে যাচ্ছে, এখনই ভাবতে মন চাইছে না!

আসলে বড় বেশি নিয়তি ছুঁয়ে ফেলেছে আমাকে...