Showing posts with label পাওলো কোয়েলো. Show all posts
Showing posts with label পাওলো কোয়েলো. Show all posts

Wednesday, December 21, 2011

জীবন বহতা নদীর মতো..



..একটা গোলাপ রাত-দিন অহর্নিশ মৌমাছির কথা ভাবতো, কিন্তু কখনোই তার পাপড়িতে এসে মৌমাছি বসেনি!

তাতে কি? গোলাপটি তারপরও স্বপ্ন বুনে যেতো। সারারাত জেগে সে ভাবতো সেই স্বর্গের কথা যেখানে অনেক অনেক মৌমাছি উড়ে এসে বসতো তার পাপড়িতে আর মমতাময় চুমুতে ভরিয়ে দিত তাকে! এভাবেই একসময় ঘুমিয়ে পড়তো। টিকে থাকতো পরের দিন পর্যন্ত যখন সূর্যের আলোতে তার ঘুম ভাঙতো।

আকাশের ওই চাঁদ জানতো তার এই একাকিত্বের কথা। এক রাতে চাঁদ তাকে জিজ্ঞেস করলো-‘তুমি যে এতো অপেক্ষা করো, অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে যাওনা?’

-‘হয়তো হই। কিন্তু আমাকে যে চেস্টা করে যেতেই হবে।’

‘কেন?’

‘কারণ আমি যদি নিজেকে এভাবে মেলে না রাখি, তাহলে তো একদিন মিলিয়ে যাবো।’

যখন একাকীত্ব সমস্ত সৌন্দর্যকে পিষে ফেলতে চায়, তখন টিকে থাকার একমাত্র উপায় মনকে মেলে রাখা...।

                                  .................................

এটা পাওলো কোয়েলোর লাইক দ্য ফ্লোইং রিভার (Like the Flowing River) বইয়ের রিমেনিং ওপেন টু লাভ’ গল্পের কিছুটা অংশ। যখন সত্যিই আমি ক্লান্ত হয়ে উঠি তখন এই গল্পটা বারবার অনুপ্রেরনা হয়ে উঠে আমার জন্য। কতোবার যে এটা পড়েছি হিসেব নেই। এর আগে ফ্লিকারেও একটা পোষ্ট করেছিলাম। তুলে রাখলাম আমার ব্লগে।

আমার অনুবাদ পড়ে ক্লান্ত হয়ে উঠলে মুল ইংরেজি অংশটি পড়ে নিতে পারেন।  


A rose dreamed day and night about bees, but no bee ever landed on her petals.

The flower, however, continued to dream. During the long nights, she imagined a heaven full of bees, which flew down to bestow fond kisses on her. By doing this, she was able to last until the next day, when she opened again to the light of the sun.

One night, the moon, who knew of the rose's loneliness, asked: 'Aren't you tired of waiting?'
'Possibly, but I have to keep trying.'
'Why?'
'Because if I don't remain open, I will simply fade away.'

At times, when loneliness seems to crush all beauty, the only way to resist is to remain open...

Tuesday, March 2, 2010

..এবং প্রতীক্ষা

..প্রতীক্ষায় ছিলাম, কখন আবার কথা হয় তোমার সঙ্গে! হলো, কিন্তু সত্যিই কি হলো?
‘
অদৃশ্য’ হয়ে থাকলেই বরং ভালো হতো! ভালো হতো ভালো কিছুর জন্য প্রতীক্ষায় থাকা। কিন্তু তোমার ওমন ষ্পস্ট বদলে যাওয়া চেহারা, তোমার ওই অচেনা অস্তিত্ব কি সত্যিই হতাশ করেছে আমাকে? সত্যিই কি তোমার ওই কথাগুলো আমার বুকে এসে বিঁধেছে?


না, মোটেও না! আমার স্বপ্নে একটুও আচড় লাগেনি..। কোন ঘৃনাই জমা হয়নি তোমার জন্য। যাকে ভালোবাসি, যাকে সত্যি করে ভালবাসি তার জন্য ঘৃনা জন্মায় না।

তোমার এবং আমার প্রিয় লেখক পাওলো কোয়েলো যেমনটা বলেছেন ‘এমন অনেক সময় আসে যখন আমরা আমাদের ভালবাসার মানুষটির জন্য কিছু করতে চাই। কিছু করার জন্য অস্থির হয়ে উঠে আমাদের মন! কিন্তু কিছু করতে পারি না। আসলে পরিস্থিতি আমাদের ওই ভালোবাসার মানুষটির কাছে যেতে দেয় না। অন্যভাবে বলা যায় ভালোবাসার ওই মানুষ থেকে যায় নাগালের বাইরে। সময় আমাদের হয়ে কথা বলে না!


ওই মুহুর্তে আমাদের কেবলই একটা কাজ করার থাকে- তা হলে ভালোবাসা! যে সময়গুলোতে আমাদের কিছুই করার থাকেনা। যখনই কেবলই আমরা অসহায় তখনও ভালোবাসতে পারি, কোন পুরস্কার, কোন নুন্যতম প্রতিদান কিংবা কৃতজ্ঞতার আশা না করেই আমরা শুধুই ভালোবাসতে পারি ওই ভালোবাসার মানুষকে।

আর সেটা যদি আমরা করি, তবে তাহলো ভালোবাসার শক্তি ঠিকই এই অস্থির বিশ্বকে পাল্টে দেবে। পরিবর্তন করতে শুরু করবে এই জগতকে। আর এই শক্তি চলতে শুরু করলে গন্তব্যে ঠিকই পৌছবো আমরা। যেমনটা বলেছিলেন হেনরি ড্রামন্ড ‘আসলে সময় মানু কে বদলে দেয়না। এমনকি মনের জোরও মানুষক বদলায় না! ভালোবাসা বদলে দেয় মানুষকে।’’

যেমনটা বলছিলেন শুরুতে অনেক দিন প্রতীক্ষার পর তোমার ওই কন্ঠ...! আমার এই মনে তাতেই ছুঁয়ে গেছে এক রাশ স্বস্তি। মনে হয়েছে এইতো আবার ছুঁয়ে দিলে তুমি!

এরচেয়ে বেশি কি কিছু চেয়েছিলাম? এরচেয়ে বেশি কিছু কি প্রাপ্য আমার?