Showing posts with label gulshan. Show all posts
Showing posts with label gulshan. Show all posts

Tuesday, July 5, 2016

এ কেমন ঈদ!

আজ চাঁদ উঠলে কাল ঈদ। না উঠলে পরশু! টিভি-রেডিওতে বাজতে থাকবে নজরুলের সেই 'কিংবদন্তি' হয়ে যাওয়া গান, ''ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ..'' প্রিয়জনের সঙ্গে ঈদ করতে এরইমধ্যে যাত্রা পথের শত কষ্ট একপাশে সরিয়ে গ্রামের বাড়িতে চলে গেছেন অনেকেই। নাড়ির টান বলে কথা!
কিন্তু সত্যিই কি এবার খুশির বারতা ছড়িয়ে ঈদ আসছে? যেমন একটা ঈদের জন্য ছোট্ট শিশু থেকে বৃদ্ধ প্রতীক্ষায় থাকেন, তেমনই কী এবারেরটি। প্রশ্ন থেকে যায়।
ইস্তাম্বুল আক্রান্ত; অতিথি পরায়ন বাংলাদেশ দেখল গুলশানে ভিনদেশী বন্ধুদের রক্তের বন্যা, কী হয়ে গেল এটা! হৃদয়ে রক্তক্ষরণ গোটা জাতির। বাগদাদের পর এবার খোদ জেদ্দা, মদীনাতেও বোমা হামলা! মসজিদে নববী আক্রান্ত! চারদিকে শুধু রক্ত আর কান্না। বিবর্ণ ধুসর প্রানহীন অন্য এক পৃথীবি, এই আমার ঢাকা!
এ কেমন ঈদ এলো এবার...

Saturday, July 2, 2016

গুলশান; ২ জুলাই ২০১৬

গুলশানের আকাশ মুখ গোমড়া করে আছে, কিছুক্ষণ আগে বৃষ্টি ঝরল এক পশলা। থমথমে নগরীর এই প্রান্তের হাসি মিলিয়ে গেছে কাল রাত থেকেই। পিচ ঢালা রাজপথ ফাঁকা পড়ে আছে! কী হচ্ছে, কী হল- বুঝে উঠতে পারছি না। যেন অনেক কিছুই হারিয়ে গেছে; অবহেলায় অনেক কিছু এড়িয়ে যাওয়ার ফাঁদে হঠাৎ আচমকা লাল-সবুজের কী যেন হয়ে গেল- হিসেব মেলাতে পারছি না। আমাদের এই বিবর্ণ সময়ের ঘড়ি স্থির হয়ে গেছে!

এতো মৃত্যু, এতো রক্ত আর কান্না! অতিথিপরায়ন এই দেশেই কীনা একসঙ্গে ১৭ ভিনদেশী বন্ধুর গলাকাটা লাশ!

হায় গুলশান, হায়, হায়!! শেষ বিকেলের বিষন্ন আলোয় কী লিখবো, মন খারাপের এই প্রহরে কী বলবো.. ভাবছি।